বিএনপি জার্মান শাখার উদ্যোগে মঙ্গলবার ফ্রাঙ্কফুর্ট শহরের বাইতুল হামদ মসজিদে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সভাপতি আলহাজ দেওয়ান শফিকুল ইসলাম ও সঞ্চালনা করেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজা।
বক্তারা বলেন, বাংলাদেশ আজ পদদলিত, বাক স্বাধীনতার কণ্ঠ রুদ্ধ। মৌলিক অধিকার আজ কারারুদ্ধ। স্বাধীনতা হুমকির মুখে। এই অত্যাচার এই দুশাসন থেকে মুক্তির জন্য খালেদা জিয়ার নেতৃতে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
মাসুদ রেজা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা বিরোধী দল মত ও পক্ষকে দমনে ব্যস্ত। কারাগারগুলোতে ধারন ক্ষমতার কয়েকগুন বিরোধী নেতা-কর্মী দিয়ে ভরে রাখা হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ব্যাবস্থা বাতিল করে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে। গণতন্ত্রকে বিপদাপন্ন করা হয়েছে, বিপদের মুখে ঠেলে দেয়া হয়েছে পুরো দেশ ও জাতিকে। জঙ্গী দমনের নামে এই পবিত্র রমযানের মাসে হাজার হাজার নিরহ রোজাদার মানুষকে গ্রেফতার করে চরম ভাবে হয়রানি করা হচ্ছে।
দেওয়ান শফিকুল ইসলাম বলেন, আমরা আর বিভাজন চাই না। আমরা চাই সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্কবদ্ধভাবে দেশ ও জাতির উন্নয়ন করতে,তাই যা কিছু অসুন্দর যা কিছু অকল্যাণকর তা পরিহার করে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর তাই গ্রহণ করতে হবে। একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ সকলের নিকট গ্রহন যোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের বিকল্প নেই, এ দাবী আজ জন দাবী, সরকারকে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে, এ দেশর মালিক জনগণ, এ দেশের সংবিধান, সরকার সবই জনগণের জন্য।
মসজিদের পেশ ইমাম মোঃ শহিদুল ইসলাম সিরাজির পরিচালনায় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীঘায়ু কামনা করা হয়। আরো উপস্থিত ছিলেন আওলাদ হোসেন,মোজান্মেল হক,মোরসেদুজ্জামান শ্যামল,ফারুক আলম,সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, জাহিদ হোসেন শ্যামল, শাখাওয়াত হোসেন সোহাগ, মো. শামিম, এমদাদ হোসেন, মঞ্জুর আলম, দেলোয়ার হোসেন ঝণ্টু, হাবিব নিয়াজ, হায়াতুনবী রুমেল প্রমুখ।
