উত্তর বাড্ডায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত ক‌মি‌টি

আপডেট : ২৯ জুন ২০১৬, ০৯:৫৮
 
রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজায় আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
বুধবার সকাল ৯টার দিকে এ তথ্য জানান মহানগর ফায়ার সা‌র্ভিসের ডি‌ডি মোজা‌ম্মেল হক। তিনি জানান, আগুন নিয়ন্ত্র‌ণে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ভব‌নে ফায়ার সা‌র্ভি‌সের গা‌ড়ি প্রবেশের মতো কোনো ব্যবস্থা ছিল না।
 
এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।