কোপা আমেরিকার শিরোপা জিততে ব্যর্থ হলেও রিও অলিম্পিকে আর্জেন্টিনার কোচ হিসেবেই থাকছেন জেরার্ডো মার্টিনো।
কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে আর্জেন্টিনার হারের পর জাতীয় দলকে বিদায় বলে দেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি। এই ঘোষণায় মেসির পাশাপাশি বিদায়ের ঘোষণা দিয়েছেন সার্জিও আগুয়েরো, হাভিয়ের মাসচেরানো ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
মার্টিনোর কোচের পদে থাকা নিয়েও উঠেছিল প্রশ্ন। টুইটারে এএফএর দেওয়া একে বার্তায় সে প্রশ্নের উত্তর মিলল। সেখানে জানানো হয়, 'আগামী সোমবার জেরার্ডো মার্টিনো ও তার কোচিং স্টাফরা কাজে ফিরবেন। ২০১৬ সালের অলিম্পিকে যে অনূর্ধ্ব-২৩ দলটা যাবে, তাদের নিয়ে কাজ করবেন।' আগামী ৫ অাগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হবে অলিম্পিকের পরের আসর।
