ময়মনসিংহ-৩ আসনে একজনের মনোনয়নপত্র প্রত্যাহার

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৮:৪৮
ময়মনসিংহ-৩ আসনে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
 
ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নাজনীন আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
 
গৌরীপুরে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মোছা বিষয়টি নিশ্চিত করেছেন।  ফলে এ আসনে মোট ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় পার্টি মনোনীত উপজেলা জাপার সভাপতি শামছুজ্জামান জামাল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) মনোনীত ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হক, ইসলামী ঐক্য জোটের মাওলানা আবু তাহের খান। ৩০ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।