জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর গ্রেফতার

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৯:১৪
 
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর মো. আনিসুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার শেরেবাংলা নগর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
 
তার বিরুদ্ধে এক কোটি টাকা আত্মসাত করার অভিযোগে আজ রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছে দুদক। মামলার পরপরই তাকে তাঁর কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত করছেন দুদকের উপপরিচালক রাহিলা খাতুন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গ্যালারিসমূহের জন্য প্রদর্শনীয়বস্ত সংগ্রহ ও তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে উত্সাহ প্রদান প্রকল্পের আওতায় কার্যাদেশের শর্ত অনুযায়ী থ্রিলার রাইডার উইথ প্রাইম মুভার কেনার জন্য দরপত্র আহবান করা হয়। ওই দরপত্রের শর্ত অনুযায়ী সরবরাহকারকের কাছ থেকে আনিসুর রহমান নতুন প্রাইম মুভার সংগ্রহ করবে। আনিসুর রহমান ঠিকাদারের কাছ থেকে নতুন প্রাইম মুভারের পরিবর্তে পুরোনো প্রাইম মুভার গ্রহণ করে সরকারের ১ লাখ ১০ হাজার ৫০০ ইউরো অর্থাত্ ১ কোটি ৬ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ক্ষতিসাধন করে আত্মসাত্ করেছেন।