ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার জীবনী নিয়ে নির্মাণ হচ্ছে 'প্রীতিলতা' নামে একটি চলচ্চিত্র।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তী বলেন, 'এরকম একটি কাজ হতে যাচ্ছে আমি প্রথমে শুনেই দারুন খুশি হয়েছি। এই কাজটির সঙ্গে আমাদের প্রতিষ্ঠান থাকতে পেরে আনন্দিত। আমাদের পক্ষে যেটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করবো। প্রীতিলতার জীবনের নানান তথ্য উপাথ্য এবং রেফারেন্স দিয়ে চলচ্চিত্র টিমকে সহযোগিতা করবো।
'প্রীতিলতা' ছবির নির্বাহী প্রযোজক রঞ্জু চৌধুরী জানান, ছবিটি থেকে যে আয় হবে তার ১০ ভাগ প্রীতিলতা ট্রাস্টের উন্নয়ন কাজে দান করা হবে। প্রীতিলতার জন্মস্থান ধলঘাটে ছবিটির একটি প্রিমিয়ার হবে যার আয়োজন করবে প্রীতিলতা ট্রাস্ট।
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। এই ছবির কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন আন্তর্জাতিক ফ্যাশন আইকন বিবি রাসেল। ছবির অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে। চূড়ান্ত হলে গণ্যমাধ্যমে জানানো হবে। সেপ্টেম্বর নাগাদ ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।
