রক গিটারিস্টদের পথিকৃৎ স্কটি মুরে মারা গেছেন। তিনি এলভিস প্রিসলির প্রথম ব্যান্ড দলের সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪।
দীর্ঘদিন ভগ্ন স্বাস্থ্য নিয়ে থাকার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে মারা যান তিনি। এলভিসের রক এন রোল তৈরির পেছনে মুরের সহায়তা ছিল। সেই সঙ্গে বিশ্বব্যাপী গিটারিস্টদের জন্য অনুপ্রেরণা ছিলেন তিনি।
মুরে ছিলেন এলভিসের প্রথম ব্যান্ড দলের সর্বশেষ জীবিত সদস্য। বিল ব্ল্যাক, স্যাম ফিলিপসের মত সঙ্গীত তারকারা এলভিসের সঙ্গে ওই ব্যান্ডে ছিলেন।
