চাঁদপুরে জাল টাকাসহ আটক ১

আপডেট : ৩০ জুন ২০১৬, ০৯:৪৫
 
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে জালটাকা দিয়ে কেনাকাটা করায় মো. বোরহান উদ্দিন (১৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
বুধবার দিবাগত রাত ১০টার দিকে বাজারের কাপড়িয়া পট্টিতে কাপড়ের দোকানে টাকা লেনদেরর সময় সন্দেহ হলে ১০ হাজার টাকার জালনোটসহ ব্যবসায়ীরা তাকে পুলিশে সোপর্দ করে।
 
বোরহান উদ্দিন চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌকিদার বাড়ীর আবুল খায়ের মাস্টারের ছেলে।
 
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বলাই চন্দ্র জানান, বোরহান জাল টাকা সরবরাহকারী চক্রের সদস্য। কাপড়ের দোকানে দু’টি ৫০০ টাকার নোট দেন। কিন্তু দোকানদার এগুলোকে জাল বললে তাৎক্ষণিক তিনি ওই দু’টি নোট ছিঁড়ে ফেলেন। পরে তাকে আটকে রেখে বাকি ১৮টি ৫০০ টাকার নোট জব্দ করা হয়।