ব্রাজিলের অলিম্পিক দলে নেইমারের সঙ্গী রাফিনিয়া, কস্তা

আপডেট : ৩০ জুন ২০১৬, ০৯:৫১
 
ব্রাজিল দল দেশের মাটিতে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকের জন্য ঘোষণা করেছে ১৮ সদস্যের দল। দলে ২৩ বছরের উর্ধ্বে ৩ জন খেলোয়াড় নেয়ার নিয়ম আছে। তাই পূর্ব আলোচনা অনুসারে দলে নেইমারের থাকাটা ছিল নিশ্চিত। ব্রাজিল ফুটবল ফেডারেশন অধরা স্বর্ণ পদক অর্জনের জন্য নেইমারের পাশাপাশি দলে ২৩ উর্ধ্ব অপর দুই খেলোয়াড় হলেন বায়ার্ন মিউনিখে খেলা ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তা এবং ৩৭ বছর বয়সী গোলরক্ষক ফের্নান্দো প্রাস।
 
বার্সেলোনার ফরোয়ার্ড নেইমারের ক্লাব সতীর্থ রাফিনিয়া সম্প্রতি শেষ হওয়া কোপা আমেরিকার দলে শুরুতে ডাক পেয়েছিলেন; কিন্তু চোটের কারণে পরে তাকে সরিয়ে নেওয়া হয়।
 
এ ছাড়া ডাক পেয়েছেন দুই ফরোয়ার্ড গাব্রিয়েল বারবোসা ও গাব্রিয়েল জেসুস। এ ছাড়া আছেন পিএসজি ডিফেন্ডার মারকুইনিয়োস ও লাৎসিওর আক্রমণাত্মক মিডফিল্ডার ফেলিপে আন্ডারসন।
 
ব্রাজিলের রিও ডি জেনিরোয় আগামী ৫ অাগস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অাগস্ট।
 
ব্রাজিল অলিম্পিক দল:
 
গোলরক্ষক: ফের্নান্দো প্রাস (পালমেইরাস), উইলসন (অ্যাথলেটিকো মিনেইরো)
 
ডিফেন্ডার: লুয়ান (ভাস্কো দা গামা) রদ্রিগো কায়ো (সাও পাওলো), মারকুইনিয়োস (পিএসজি), ডগলাস সান্তোস (অ্যাথলেটিকো মিনেইরো), জেকা (সান্তোস), উইলিয়ান (ইন্তারনাসিওনাল)
 
মিডফিল্ডার: রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো দৌরাদো (ইন্তারনাসিওনাল), ফ্রেদ (শাখতার দোনেৎস্ক), চিয়াগো মাইয়া (সান্তোস), ফেলিপে আন্ডারসন (লাৎসিও)।
 
ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), ডগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), গাব্রিয়েল বারবোসা (সান্তোস), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস), লুয়ান (গ্রেমিও)।