বেসরকারি শিক্ষক নিয়োগে আবেদনের সময় পাল্টেছে

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৩:৩১
 
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ জুলাই থেকে ১০ অগাস্টের মধ্যে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর আগে আবেদনের জন্য ১ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে সময় বেঁধে দেয়া ছিল।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট ও অ্যাপের (www.ntrca.gov.bd ও ngi.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করা যাবে।
 
শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া জেলা ও বিভাগীয় শহরভিত্তিক চাহিদার একটি একীভূত তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট ও অ্যাপে প্রকাশ করার হয়েছে বলে জানানো হয়।