মেহেরপুরে অস্ত্র মামলায় শাহজামাল (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে স্পেসাল ট্রাইব্যুনাল প্রথম আদালতের বিচারক রবিউল হাসান এই রায় প্রদান করেন। শাহজামাল জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের হাসেম আলি ছেলে।
মামরার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার উপ-পরিদর্শক টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বাড়াদি বাজার থেকে শাহজামালকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । এ ঘটনায় ওইদিন উপ-পরিদর্শক টিপু সুলতান শাহজামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মুজিবনগর থানায় একটি মামলা করেন।
