এবার সৌদির ফুটবল লিগে ম্যাচ ফিক্সিং!

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৮:২৩
সৌদি আরবের শীর্ষ ঘরোয়া ফুটবল লিগে সম্ভাব্য ম্যাচ পাতানোর বিষয়টি তদন্ত করছে বলে নিশ্চিত করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সরকারি সংস্থা জেনারেল স্পোর্টস অথরিটি জানিয়েছে, কয়েকটি ম্যাচ পাতানোর বিষয়ে অভিযোগ ওঠার পর সৌদি আরব ফুটবল ফেডারেশনকে (এসএফএফ) নিয়ে পরিচালিত যৌথ তদন্ত করা হচ্ছে।
 
রমজান মাসের শুরুর দিকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তদন্ত পরিচালিত হয়েছে। 
 
এক বিবৃতিতে ক্রীড়া কর্তৃপক্ষ জানিয়েছে, সুনিদ্দিষ্ট কয়েকটি ম্যাচে ‘পাতানোর অভিযোগ’ তারা শুনেছে। তবে তদন্ত কাজ এখনো চলছে। সরকারি বার্তা সংস্থার (এসপিএ) বলেছে, ‘তদন্ত শেষ হবার পর রিপোর্টটি এসএফএফকে দেয়া হবে। যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা ণকরতে পারে।’
 
তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানায়নি ক্রীড়া কর্তৃপক্ষ।