বই বিক্রি করে, বক্তৃতা দিয়ে মিলিয়নিয়ার মালালা

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৯:৪০
সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই আত্মজীবনী ও বক্তৃতা দিয়ে মিলিয়নিয়ার হয়ে গেছেন। 
 
মেয়েদের শিক্ষার জোরালো সমর্থক ১৮ বছর বয়সী মালালাকে সোয়াত উপত্যকার তালেবান জঙ্গিরা মাথায় গুলি করে। সেখান থেকে বেঁচে ফিরে সানডে টাইমসের সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বের সহযোগিতায় ‘আই অ্যাম মালালা’ নামের আত্মজীবনী লিখেন।  
 
এই বইয়ের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের ব্যাংকে ২.২ মিলিয়ন পাউন্ড ছিল এবং ট্যাক্স ছাড়া লাভের পরিমাণ প্রায় ১.১ মিলিয়ন পাউন্ড। বিশ্বজুড়ে প্রায় ১৮ লক্ষ কপি বিক্রি হয়েছেন বইটি। মালালা, তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই ও মা তুর পেকাই- সালারজাই লিমিটেড নামের কোম্পানিটির মালিক। তারা এখন ইংল্যান্ডের বার্মিংহামে থাকেন, সেখানেই এজবাস্টন হাই স্কুল ফর গার্লসে পড়াশোনা করছেন মালালা।
 
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিজ জানিয়েছে, মালালা নোবেলজয়ী ব্যক্তিদের মধ্যেও অন্যতম ধনী। প্রতি বক্তৃতা দেয়ার জন্য মালালা ১ লক্ষ ১৪ হাজার পাউন্ড নেন, যেখানে দক্ষিণ আফ্রিকার ডেসমন্ড টুটু নেন ৬৪ হাজার পাউন্ড। মালালার বাবা একজন শিক্ষক ও মানবাধিকার কর্মী, সোয়াতে তালেবানের বিরোধিতার মুখেও স্কুল চালিয়ে গিয়েছেন। তিনিও বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে থাকেন। এনডিটিভি।