রাষ্ট্রপতির দু'টি বিলে সম্মতি

আপডেট : ৩০ জুন ২০১৬, ২১:১০
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া দু'টি বিলে বৃহস্পতিবার সম্মতি জ্ঞাপন করেছেন।
 
রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিল দুটি হচ্ছে অর্থ বিল, ২০১৬ এবং নির্দিষ্টকরণ বিল, ২০১৬। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা বলা হয়। খবর- বাসস।