সহকারি বেঞ্চ অফিসার সায়েম চাকরি থেকে বরখাস্ত

আপডেট : ৩০ জুন ২০১৬, ২২:১২
হাইকোর্টের সহকারি বেঞ্চ অফিসার মো. আবু সায়েমকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবাার বিভাগীয় মামলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্ট প্রশাসন তাকে বরখাস্ত করে।
 
হাইকোর্ট বিভাগ কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৩ এর ৪(১)(জি) বিধি অনুসারে আজ এ সংক্রান্ত বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।