‘জনগণের মনোভাব উপলব্ধি করতে পারছে না সরকার’

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৪:৫৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের মনোভাব উপলব্ধি করতে পারছে না।
 
আজ শুক্রবার সকাল ১১টায়  ঠাকুরগাঁও শহরে তার নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
 
ফখরুল বলেন, কয়েক বছর ধরেই সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে এবং তাদের যে মূল লক্ষ্য একদলীয় শাসনব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে বিরোধী দলকে নির্মূল করার চেষ্টা রয়েছে।  এরই ধারাবাহিকতায় একের পর এক অভিযান পরিচালনা করছে। এ অবস্থার অবসানের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।