সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৫:৩৬
আসন্ন ঈদুল ফিতরে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মনিটরিং টিমসমূহের কার্যক্রম সমন্বয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। 
 
আগামী ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত মোট ৭ দিন নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চলবে।
 
বিআরটিএ’র এলেনবাড়ি (তেজগাঁও) সদর দফতরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৯১৩০৬৬২, মোবাইল নম্বর ০১৯৬৬৬২২০১৯।
 
বাসস।