গুলশানে গুলিবিদ্ধ বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন বলে জানা গেছে।
গুলশানে এখন পরযন্ত দফায় দফায় গুলি চলছে বলে জানা গেছে।
অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, ১ জন বিদেশি নাগরিক মারা গেছে। কমপক্ষে ১০ জন পুলিশ গুলিবিদ্ধ। ব্যাবের মেজর এবং বনানী থানার ওসিসহ কমপক্ষে ২৫ জন পুলিশ গুলিবিদ্ধ।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, ৮-১০ জন যুবক পিঠে ব্যাগ নিয়ে “আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে হামলা চালায়। পুলিশের ওপর ৯টায় গ্রেনেড চার্জ করা হয়।
দেশের ইতিহাসে এই প্রথম গ্রেনেড চার্জ করে হামলা করেছে সন্ত্রাসীরা।
গুলশানের ঘটনাস্থলে একটি সংবাদ সম্মেলন করে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ লাইভ অনএয়ার বন্ধ করতে বলেছেন।
র্যাব মহাপরিচালক বলেছেন, ভেতরে যারা আটকা পড়েছেন তাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের উদ্ধারের জন্য অভিযান চালানো প্রয়োজন যা সরাসরি দেখানো সম্ভব নয়।
তার বক্তব্য অনুযায়ী, কিছুক্ষণের মধ্যে জিম্মি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।
সারা দেশে আইন-শৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় আছে বলে জানা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার পুলিশ নিয়োজিত করা হয়েছে। গুলশান এলাকায় নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। কোনো গাড়িকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। যেখানে যে গাড়ি রয়েছে তা সেখানেই থামিয়ে রাখা হয়েছে। সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
