৮/১০ জন বন্দুকধারী গুলি চালায়: প্রত্যক্ষদর্শী

আপডেট : ০২ জুলাই ২০১৬, ০০:৩৯

গুলশানে গোলাগুলি ও বোমা হামলায় অংশ নিয়েছে ৮-১০ জন যুবক। পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,  ওই যুবকরা পিঠে ব্যাগ নিয়ে “আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে হামলা চালায়। পুলিশের ওপর ৯টায় গ্রেনেড চার্জ করা হয়।

শুক্রবার রাত ৯ টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারী, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছাকাছি ফাঁকা স্থানে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা হামলা চালায়। এ খবর পেয়ে পুলিশ ঐ স্থান ঘেরাও করে । অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, ১ জন বিদেশি নাগরিক মারা গেছে। কমপক্ষে ১০ জন পুলিশ গুলিবিদ্ধ। ব্যাবের মেজর এবং বনানী থানার ওসিসহ কমপক্ষে ২৫ জন পুলিশ গুলিবিদ্ধ। এছাড়া ভেতরে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন বিদেশি।

র‌্যাব মহাপরিচালক বলেছেন, ভেতরে যারা আটকা পড়েছেন তাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের উদ্ধারের জন্য অভিযান চালানো প্রয়োজন যা সরাসরি দেখানো সম্ভব নয়। নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার পুলিশ নিয়োজিত করা হয়েছে। গুলশান এলাকায় নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। কোনো গাড়িকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। যেখানে যে গাড়ি রয়েছে তা সেখানেই থামিয়ে রাখা হয়েছে। সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।