গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। । মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জিম্মি পরিস্থিতিকে এখনো পরিবর্তনশীল বলে উল্লেখ করেছেন।
এদিকে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে তাদের সকল কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতের বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভি জানিয়েছে, ঢাকায় তাদের দূতাবাসের সকল কর্মী নিরাপদে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের হাই কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’
