আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘কোনো ধরনের অপশক্তিকে ছাড় দেয়া হবে না। দেশের জনগণকে ধৈর্য ধরতে অনুরোধ করছি।’
গুলশানে ‘হলি আর্টিজান বেকারি’ রেস্টুরেন্টে জিম্মির ঘটনায় শুক্রবার দিবাগত রাতে এক ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জনগণকে এই অনুরোধ করেন।
তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমাদের বাংলাদেশ। আমরাই বাংলাদেশ। কোনো অপশক্তিকে ছাড় দেয়া হবে না। দয়া করে ধৈর্য্য ধরুন। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’
এ ছাড়া আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অনেকেই চান্স নেয়ার চেষ্টা করছে। কোনো ধরনের ক্লেইমে বিশ্বাস করবেন না। অপেক্ষা করুন। আমরা বসে নাই। কাজ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
