গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে ওবায়দুল্লা লুৎফি নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঢাকার রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
শনিবার ভোরে স্থানীয়রা শহরের বিটিসিএল অফিস চত্বরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার মুখমণ্ডল থেতলানোসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লুৎফি গোবিন্দগঞ্জ শহরের প্রধান পাড়ার সহকারী অধ্যাপক আব্দুর রশিদ সালাফির ছেলে।
আব্দুর রশিদ সালাফি জানান, সে বেশ কিছুদিন ধরে বাড়িতে অবস্থান করছিল। ভোরে সেহরি খাওয়ার আগ মুহূর্তে সে বাসা থেকে বেরিয়ে আর ফিরেনি। এর কিছুক্ষণ পর বিটিসিএল চত্বরে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে লুৎফির লাশ সনাক্ত করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে।
