চার লেন মহাসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১২:২৪
 
চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলক উন্মোচন করে এই দুই মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
 
এ সময় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন।