ঝিনাইদহে সেবায়েত খুন, মামলা

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১২:৫৩
ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ বাবজি গোসাই হত্যা ঘটনায় কোনো অগ্রগতি নেই।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে মঠ কমিটির সভাপতি সুবোল দাস মামলা করেছেন। এজাহারে আসামির নাম উল্লেখ না করে ঘটনার বর্ণনা দেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
 
এদিকে শনিবার সকালে সেবায়েত হত্যার প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের লোক ছাড়াও বিভিন্ন  শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
 
এতে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবির সমার্দ্দার, নিরঞ্জন বিশ্বাস, পলাশ বিশ্বাস, প্রসেনজিৎ ঘোষ ও অশোক দাস প্রমুখ বক্তব্য রাখেন।