মাতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন কারিনা!

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৩:২৮
 
কিছুদিন আগে গুঞ্জন উঠেছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান মা হতে যাচ্ছেন। কিন্তু এই খবর অস্বীকার করে গুঞ্জনে পানি ঢেলে দিয়েছিলেন তিনি। 
 
তবে মিসমালিনির প্রতিবেদনে বলা হয়েছে, কারিনা অন্তঃসত্ত্বা হকেত পারেন। একটি সূত্র জানিয়েছে, ‘ভীরে দি ওয়েডিং’ ছবির শুটিং আগানোর জন্য নির্মাতাদের বলেছেন বেবো।
 
অন্য একটি ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে কারিনার শুটিং তিনমাস এগিয়ে নিয়ে আসা হেয়েছে। এছাড়া ছবির টিম কারিনার চিকিত্সকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তার মানে কি মাতৃত্বকালীন ছুটির জন্য এতো আয়োজন কারিনার! খবর: জিনিউজ।