ঢাকার গুলশানে অস্ত্রধারীদের হাত থেকে উদ্ধার হওয়া জিম্মিদের মধ্যে শ্রীলঙ্কার দুই নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার সকালে তাদের উদ্ধার করা হয়।
এর আগে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হারশা দি সিলভা বলেছেন, রাজ্য প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেওয়াদেনে তাকে জানিয়েছে জিম্মিদের মধ্যে দুইজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।
হলি আর্টিজেন রেস্তোরাঁয় যৌথ বাহিনীর অভিযানে ছয় হামলাকারী নিহত ও একজন আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে রেস্তোরাঁতে হামলা চালায় অস্ত্রধারীরা। এরপর থেকে সেখানে যাওয়া ব্যক্তিদের জিম্মি করে রাখ তারা। শনিবার সকালে যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে ১৩ জনতে উদ্ধার করে। খবর: সাংহাই ডেইলি ডটকম।
