এক জাপানি নাগরিক উদ্ধার, নিখোঁজ ৭

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৪:৫৬
 
ঢাকার গুলশানে অস্ত্রধারীদের হামলার পর একজন জাপানি নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো সাতজন নিখোঁজ রয়েছেন বলে জাপান সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছে। 
 
ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কোইচি হাগিউদা শনিবার বলেছেন, হামলার সময় আটজন জাপানের নাগরিক সেখানে ছিলেন। 
 
হাগিউতা বলেছেন, গুলিবিদ্ধ অবস্থায় জাপানের যে নাগরিককে উদ্ধার করা হয়েছে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহত ঐ নাগরিকের শারীরিক অবস্থা কি তা জানানো হয়নি। আহত ব্যক্তি কথা বলতে পারছেন বলে জানিয়েছেন হাগিউতা। 
 
জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির তত্ত্বাবধানে একই প্রজেক্টের ভিন্ন ভিন্ন কোম্পানিতে চাকরি করতেন এই আট জাপানের নাগরিক। খবর: জাপান টুডে।