লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন মাইকেলকে (২৭) এক শ সাত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের হাওলাদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসনে বলেন, ‘মাইকেল পুলিশের তালিকাভুক্ত ইয়াবা সম্রাট। তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্নস্থানে ইয়াবার পাইকারি ব্যবসা করছেন। তার বিরুদ্ধে ঢাকাসহ রায়পুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ফের আরো একটি মাদক মামলা দিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
