শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী ও শিনজো অ্যাবের ফোন

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৮:২১
ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মি সংকটের ঘটনায় শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তারা দুইজনই ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং সরকারের গৃহীত তড়িত্ ব্যবস্থার প্রশংসা করেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ধন্যবাদ জানান এবং জিম্মি উদ্ধারে সরকারের নেয়া ব্যবস্থাগুলো সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেন। ভারত ও জাপানের প্রধানমন্ত্রীও বাংলাদেশের যেকোনো প্রয়োজনে পাশে থাকার কোথাও পুনর্ব্যক্ত করেন।
 
ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই ঘটনার তদন্ত থেকে শুরু করে যেকোনো পর্যায়ে সাহায্য করতে ভারত প্রস্তুত রয়েছে।