গুলশানে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরবে ইতালি

আপডেট : ০২ জুলাই ২০১৬, ২০:১১
গুলশানে হামলায় নিহতদের স্মরণে ও শ্রদ্ধায় ইউরোর কোয়ার্টার ফাইনালের খেলায় কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে ইতালি।  শনিবার দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে নামবে বর্তমান রানার্সআপরা।
 
শনিবার এক টুইটবার্তায় এ কথা জানায় ইতালিয়ান ফুটবল টিম শুক্রবার রাতে গুলশানের ক্যাফে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা।
 
তারা বেশ কয়েকজন বিদেশি নাগরিককে জিম্মি করে। ওই হামলায় মোট নিহতের সংখ্যা ২৮ জন। এর মধ্যে আজ শনিবার সকালে ২০ বিদেশির লাশ উদ্ধার করা হয়।
নিহত বিদেশিদের মধ্যে বেশ কয়েকজন ইতালিয়ান।