ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে সঙ্গীতশিল্পী ফাহিমের ‘কি লাভ’ গানের মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন ফাহিম নিজেই।
ফাহিম বলেন, আজমির রিফাতের রচনায় এ গানের মিউজিক করেন জুয়েল মোর্শেদ। ভিন্ন আয়োজনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। গানটি ঈদে দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি। এটা এই অ্যালবামের সাত নম্বর মিউজিক ভিডিও। গানটি ঢাকার আশাপাশের এলাকায় শুটিং হয়েছে।
গানটিদে তার সঙ্গে মডেলিংয়ে ছিলেন রানী আহাদ। রানী বলেন, এ গানের মিউজিক ভিডিওটি ঈদে দর্শকরা সব টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবে ডেডলাইন ইন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখতে পাবেন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা হয় না। আমার বিশ্বাস, ঈদের জন্য করা এ গানের মিউজিক ভিডিওটিতে ভিন্নতা খুঁজে পাবে দর্শকরা।
ডেডলাইন মিউজিকের ব্যানারে প্রকাশ পাওয়া ফাহিমের তৃতীয় একক ‘বলছি তোমায়’- অ্যালবামের একটি গান ‘কি লাভ’। ইতোমধ্যে অ্যালবামের অন্যান্য গানগুলোও জনপ্রিয়তা পেয়েছে।
