আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গুলশানে জঙ্গি হামলার ঘটনায় জড়িত কোনো অপশক্তিকে ছাড় দেয়া হবে না।
শনিবার ভোরে আশরাফ তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন। ভোর সাড়ে ৫টায় তিনি এ স্ট্যাটাস দেন। বর্তমানে তিনি ব্যক্তিগত সফরে লন্ডন অবস্থান করছেন।
সৈয়দ আশরাফ স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের বাংলাদেশ। আমরাই বাংলাদেশ। কোনো অপশক্তিকে ছাড় দেয়া হবে না। দয়া করে ধৈর্য্য ধরুন। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’
অপর এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অনেকেই চান্স নেয়ার চেষ্টা করছে। কোনো ধরনের ক্লেইমে বিশ্বাস করবেন না। অপেক্ষা করুন। আমরা বসে নাই। কাজ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
