গুলশানে হামলা : দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট : ০২ জুলাই ২০১৬, ২১:২৯
রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শনিবার রাত পৌনে আটটায় রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ঘোষণা দেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ওপর আস্থা রাখুন। সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবই।