আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আজ রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে।
বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যগণ উপস্থিত থাকবেন। বৈঠকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
