আত্রাইয়ে বাংলা ভাইয়ের সহযোগী গোলাম মহিউদ্দিন শিপনকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার জামগ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে গোলাম মহিউদ্দিন শিপন তালিকাভুক্ত জেএমবি ক্যাডার। তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
