ঢাকায় হামলার ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রচেষ্টা জরুরি বলে মন্তব্য করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এই মন্তব্য করা হয়েছে বলে স্পুটনিক এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, ঢাকার ঘটনা আবারও নিশ্চিত করল, বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে অতি শিগগির ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হয়ে পড়েছে।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকের গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারীরা হামলা চালায়। শনিবার সকালে যৌথ বাহিনীর অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে রেস্তোরাঁর ভেতর থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয় যার মধ্যে ১৭ বিদেশি ও তিনজন বাংলাদেশি। এছাড়া অস্ত্রধারীদের ছোড়া বোমার আঘাতে ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হন।
