হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১১:৩০
 
হবিগঞ্জের নবীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে সেলিম মিয়া (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। রবিবার সকালে উপজেলার নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে। 
 
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, 'নিহতের সঠিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম সেলিম মিয়া বলে জানা গেছে।'