ডিসেম্বরে মা হচ্ছেন কারিনা

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৩:০৬
 
কিছুদিন ধরে কারিনা কাপুর খানের মা হতে যাওয়ার গুঞ্জন চলছিল বলিউডপাড়ায়। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এবার এই খবর নিশ্চিত করেছেন কারিনার স্বামী সাইফ আলি খান।
 
শনিবার এক বিবৃতিতে সাইঢ আলি খান বলেছেন, আমি এবং আমার স্ত্রী আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা ডিসেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছি। আমাদের শুভাকাঙ্ক্ষীদের আর্শীবাদ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই।
 
গত মাসে ভারতের বিভিন্ন গণমাধ্যমে কারিনা অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে। কারিনাকে এ বিষয়ে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, সবই ঈশ্বরের ইচ্ছা। আমি একজন নারী। কিন্তু এখনই এই বিষয় বলার কিছু নেই। আপনার যে বিষয় নিয়ে কথা বলছেন সেটি শুনে আমি দারুণ উল্লসিত হচ্ছি।
 
২০১২ সালে বিয়ে করেন ৪৫ বছর বয়সী সাইফ আলি খান ও ৩৫ বছর বয়সী কারিনা।
 
সাইফ আলি খানকে সর্বশেষ ‘ফ্যান্টম’ ছবিতে দেখা গিয়েছিল। পরবর্তীতে তাকে বিশাল বাদওয়াজের ‘রাঙ্গুন’ ছবিতে দেখা যাবে। অন্যদিকে কারিনা কাপুর খান অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি গত ১৭ জুন মুক্তি পেয়েছে। খবর: এনডিটিভি।