পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর ৪ জুন (সোমবার) থেকে ৯ জুন পর্যন্ত ও ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের জন্য দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ৫ ও ৬ জুন বন্ধ থাকার কথা ঘোষণা দিয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন মাস্টার মীর লিয়াকত হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে দর্শনা বন্দরে কোনো মালবাহী ট্রেন ছয়দিন প্রবেশ করবে না। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনও আগামী ৫ ও ৬ জুন সাধারণ ছুটির আওতায় পড়বে।
