নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে খেললো ইতালি

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৪:১৫

ঢাকায় সন্ত্রাসী হামলায় নিহত স্বদেশীদের স্মরণে ইতালির খেলোয়াড়রা জার্মানির বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে কালো ব্যাজ পরে খেলতে নামে। ফ্রান্সের বোর্দোয় গতকার শনিবার রাতে খেলাটি অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ফুটবল সংস্থা-উয়েফা এ ব্যাপারে ইতালি ফুটবল ফেডারেশনের অনুরোধে সম্মতি দেয়। ইতালির ফুটবল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।