ময়মনসিংহের ত্রিশালে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে দোকান কর্মচারী হাবিবুর রহমানকে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করছে তার পরিবার। ওসির দাবি সড়ক এটি দুর্ঘটনা।
পরিবারের সদস্যরা জানায়, শনিবার দিবাগত মধ্যরাতে বৈলরের দোকান কর্মচারী হাবিবুর রহমানকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে পাশের পুকুরে ফেলে রেখে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, 'এটি হত্যা নয়, সড়ক দুর্ঘটনা।'
