ভারি বর্ষণের সতর্কবাণী

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৬:০৩
 
পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
 
রবিবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।-বাসস।