নিহতদের কফিনে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৫:৫৫
 
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার আর্মি স্টেডিয়ামে তিনি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী প্রেসসচিব ইহসানুল করিম রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
 
ইহসানুল করিমা জাননা, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সর্বস্তরের জনগণ শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন।