নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে আকতার হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। আকতার হোসেন নলডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ওসি সুবীর দত্ত জানান, আকতার হোসেনসহ কয়েকজন কৃষক মাধবপুর গ্রামের একটি পাটখেতে কাজ করছিল। এ সময় ওই পাটখেতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
