অস্কার বিজয়ী ভিয়েতনাম যুগের সিনেমা ‘দ্য ডিয়ার হান্টার’ চলচ্চিত্রের পরিচালক মিখায়েল সিমিনো আর নেই। খ্যাতিমান এই পরিচালক ৭৭ বছর বয়সে মারা গেছেন।
কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থাইরি ফ্রেমাউক্স ও পরে মিখায়েলের বন্ধু ও সাবেক আইনজীবী এরিক ওয়াইজম্যানের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস একথা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে এই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। এএফপি।
