ব্যাটারি তৈরির কাঁচামাল-ফেব্রিকসসহ ট্রাক ছিনতাই

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৫:৫১
বেনাপোল বন্দর থেকে খালাশকৃত ব্যাটারি তৈরির কাঁচামালসহ এক ট্রাক কোটেড ফেব্রিকস ঢাকার ধামরাই থেকে ছিনতাই হয়েছে।
 
পুলিশ ও আমদানিকারক সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মের্সাস কে ই টেকনিকাল টেক্সটাইল বিডি লি: ভারত থেকে ১২৬ রোল ব্যাটারি তৈরির কাঁচামাল আমদানি করে। কাস্টমস ও বন্দরের সকল আনুস্ঠানিকতা সম্পন্ন করে ঢাকা মে: ট্র বি -১৪-৬৮৪৬ নাম্বার ট্রাকে করে গোল্ডেন টান্সপোর্টের মাধ্যেমে ঢাকার টুংগী গাজীপুর যাওয়ার পথে ধামরাই এলাকা থেকে শনিবার ভোর রাতে দুবুওরা অস্ত্রের মুখে ট্রাকটি ছিনতাই করে নিযে যায়। পন্যচালনটির মূল্য ২৪ লাখ ৭৪ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ কর হয়।
 
ট্রাকের সাথে থাকা মালের স্কট মনির হোসেনকে হাত পা বেঁধে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ এলাকায় রাস্তার ওপর ফেলে দিয়ে চলে যায়। ট্রাক চালক আ: খালেক ছিনতাইকারী দলের সদস্য এবং ট্রাকের মালিক মালমাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে আমদানিকারকের  প্রতিনিধি আ: রউফ জানান।  ঘটনার পর ট্রাক মালিকের সাথে ০১৬৩১৮৩৮০৫৭ নাম্বার ফোনে কথা হলেও পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ করে দেন তিনি।