শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুসাল পেরেরার ডোপ টেস্টে পজিটিভ হওয়া ভুল প্রমাণিত হওয়ায় তাকে ক্ষতিপূরণ দেয়ার কথা জানালো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
স্কটল্যান্ডের এডিনবার্গে আইসিসি’র বার্ষিক এক সভায় পেরেরাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়।পরে এক কর্মকর্তা বলেন, ‘পেরেরা নির্দোষ ছিল। তাই আইসিসি তাকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ পাউন্ড দিচ্ছে।’
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিলো আইসিসি। তবে পরীক্ষাটি ভুল প্রমাণিত হওয়ায় পরবর্তীতে আবারো ফিরিয়ে আনা হয় তাকে।
কিন্তু বাঁহাতি এ ব্যাটসম্যানের ওপর এমন শাস্তি আরোপ করায় তাকে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে আইসিসি।
নিষেধাজ্ঞার ফলে লঙ্কানদের ২০১৫ সালের নিউজিল্যান্ড সফর করতে পারননি পেরেরা। চলতি বছরের মে মাসে পরিক্ষার ফলাফল ভুল প্রমাণীত হওয়ায় আবারও ফেরেন তিনি। পরে ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে যোগ দেন তিনি।
