নতুন চুক্তির মধ্য দিয়ে ক্লাব সতীর্থ লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার! আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে তিনিই এখন বার্সেলোনার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।
এমনটাই দাবি করেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘মার্কা।
দু’দিন আগে নেইমারকে ২০২১ সাল পর্যন্ত নিশ্চিত করে বার্সা। নতুন চুক্তি অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় এখন ব্রাজিলিয়ান অধিনায়ক। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের বার্ষিক বেতন ২৫ মিলিয়ন ইউরো (ট্যাক্স পরিশোধের পর)। বর্তমানে মেসি পাচ্ছেন রেকর্ড ২২ মিলিয়ন ইউরো।
