কন্যা সন্তানের বাবা হচ্ছেন আশরাফুল

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৭:৪৭
নিষেধাজ্ঞার শেকল খোলার পরের মাসে আরেকটি খুশির উৎসবে মেতে উঠবেন মোহাম্মদ আশরাফুল। সেপ্টেম্বরে তার স্ত্রীর কোল জুড়ে আসছে সন্তান।
 
আগে শোনা গিয়েছিলো যে প্রথম সন্তানটি ছেলে হবে। কিন্তু এক সাক্ষাৎকারে আশরাফুল নিজেই নিশ্চিত করলেন, পুত্র নয় বরং কন্যা সন্তানের বাবা হতে চলেছেন তিনি।
বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা আশরাফুল। এটাকে সুদিনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি, ‘অবশ্যই ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, ক্রিকেটেও ফিরতেছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
 
গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন আশরাফুল। তিনি জানান, ক্রিকেট নিয়ে তার স্ত্রীর তেমন আগ্রহ নেই। তবে ক্রিকেটে ফিরতে ঠিকই স্বামীকে প্রেরণা দিয়ে গেছেন তিনি।