লোহাগাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৯:২২
লোহাগাড়া উপজেলার চুনতিস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হোটেল ফোর সিজন এলাকায়  দুরপাল্লার একাট বাসের ধাক্কায় রিয়াদ হোসেন (২০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
 
রবিবার বেলা দু‘টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে চুনতি সুফিনগরের ছালেহ আহমদের পুত্র।
 
 
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নুরুল ইসলাম ঘটনার কথা নিশ্চিত করে জানান,উক্ত ব্যক্তি মোটর সাইকেল যোগে যাওয়ার সময় একইমূখী দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়।
 
পুলিশ বাসটিকে আটক করেছে বলে জানান তিনি।